চাকরি দেওয়ার নাম করে প্রতারণা!ধৃত ২

টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগ উঠল । এই অভিযোগে ধৃত জেলা প্রশাসনিক ভবনে কর্মরত এক কর্মী । ধৃত ওই কর্মীর নাম শুভঙ্কর চক্রবর্তী । অভিযোগ উঠছে চাকরির প্রলোভন দিয়ে সাত লক্ষাধিক টাকা প্রতারণা করেছেন তিনি । অভিযোগ পেয়ে বালুরঘাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ।

বালুরঘাটের চকভৃগু এলাকার বাসিন্দা শুভঙ্কর চক্রবর্তী ও তাঁর মা শেফালী চক্রবর্তীর বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে । সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ২০২২ সালে টাকা দিয়ে এতদিনেও চাকরি পাননি দুই ব্যক্তি । চাকরি না মেলায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকারই দুই বাসিন্দা অরিজিৎ দাস এবং দীপেশ বর্মন ।

সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শেফালী চক্রবর্তীকে মাসখানেক আগেই গ্রেফতার করেছিল পুলিশ । ঘটনার তদন্তে নেমে শেফালী চক্রবর্তীর পাশাপাশি তাঁর ছেলে, সরকারি কর্মী শুভঙ্কর চক্রবর্তীও এই ঘটনায় জড়িত রয়েছে বলে জানতে পারে পুলিশ । তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube