ইডি-র নজরে টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

।। স্বর্ণালী মান্না ।।

পুর নিয়োগ দুর্নীতিতে আবারও তৎপর হয়ে উঠল ইডি । মঙ্গলবার নথি হাতে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা গেল টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীকে ।

২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টিটাগড় পৌরসভার চেয়ারম্যান ছিলেন । এর আগেও টিটাগড়ের এই প্রাক্তন চেয়ারম্যানকে জেরা করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে । তবে সেইবার তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন আধিকারিকরা । পুরসভায় নিয়োগ ভিত্তিক দুর্নীতি নিয়ে মূলত আজকের এই তলব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল । পুরসভায় নিয়োগের ক্ষেত্রে কীভাবে দুর্নীতি হয়েছে; একই সঙ্গে কে বা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন সেই বিষয়েই তদন্ত করে দেখছেন আধিকারিকরা ।

এদিনের ঘটনায় জানা গিয়েছে,  পুর নিয়োগ দুর্নীতিতে পুরসভাগুলিতে যেমন তল্লাশি চালানো হয়, একই রকম ভাবে তল্লাশি চালানো হয় বিভিন্ন পৌর প্রধানের বাড়িতেও । জানা গিয়েছে প্রশান্ত চৌধুরীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, পৌরসভাতে তল্লাশি চালিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সংস্থার হাতে । তাঁর ভিত্তিতেই এই পুর নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন পুর প্রধানের ভূমিকা ঠিক কতটা ছিল তা নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube