।। স্বর্ণালী মান্না ।।
আবারও শিরোনামে উঠে এল জমি বিতর্ক । তবে এবার যে সে জমি নয়, বিতর্ক শুরু হয়েছে সরকারি জমি নিয়ে । অভিযোগ উঠছে সেচ দফতরের জমি দখল করে গড়ে তোলা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস । আর অভিযোগের তিরের নিশানায় রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম ।
এদিনের ঘটনায় অভিযোগ উঠছে, বাসন্তীতে বামনঘাটা বাজারের কাছে সেচ দফতরের একটি জমি রয়েছে । আর ঠিক সেই জমিই দখল করেছে তৃণমূল । সেখানে আরাবুল ইসলামের নেতৃত্বে তৈরি করা হচ্ছে শাসকদলের পার্টি অফিস ।
তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই একই এলাকাতে তৃণমূলের আরও বেশ কয়েকটি পার্টি অফিস রয়েছে । সেক্ষেত্রে অনেকেই মনে করছেন সরকারি জমিতে আরও একটি পার্টি অফিস কিছুটা অপ্রয়োজনীয়ই বটে!
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

