রায়গঞ্জের প্রচীন কালীপুজো হল এই রাইগঞ্জ বন্দর করুনাময়ী আদি কালীবাড়ির কালীপুজো । পুজোর দিন ভোগ হিসেবে ষোল-বোয়াল মাছের ঝোল দেওয়া হয় দেবীকে ।
রায়গঞ্জের প্রাচীনতম কালীপুজোগুলোর মধ্যে সবেচেয়ে প্রাচীন কালীপুজো হল রাইগঞ্জ বন্দর করুনাময়ী আদি কালীবাড়ির কালীপুজো । প্রায় সাড়ে পাঁচশো বছর পুরোনো এই কালীপুজো ।কথিত আছে পাঞ্জাবী এক সাধুবাবার হাত ধরে এই মন্দিরে পঞ্চমুন্ড প্রতিষ্ঠিত হয় । পরবর্তীতে সাধক বামাক্ষ্যাপার নির্দেশে এই পুজো শুরু হয় ।
পুজোর রীতি অনুযায়ী এই মন্দিরে তান্ত্রিক মতে পুজো হয় । শেয়াল ডাকলে পুজো শুরু হয় এবং পুজোর দিন দেবী মা কালীকে ষোল মাছ ও বোয়াল মাছ দিয়ে ভোগ দেওয়া হয় । রীতি মেনেই পুজোর দিন পশু বলি হয় । পুজোর দিন শুধু বাংলার লোক নয় অন্যান্য রাজ্য এমনকি বিদেশ থেকেও লোক আসেন এই পুজোতে অংশগ্রহণ করতে । এই পুজো নিয়ে ভক্তরাও বিশেষ উৎসাহিত থাকেন । অংশ গ্রহণ করেন পুজোতে । ভক্তদের কথামত এই মা কালী ভীষণ জাগ্রত এবং মানুষের মনস্কামনা পূরণ করেন এই দেবী কালী মা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

