সংসদে স্থগিত এথিক্স কমিটির বৈঠক, দু’পক্ষের বক্তব্যের উপর নির্ভর করে হবে রিপোর্ট

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবার সংসদে হওয়ার কথা ছিল এথিক্স কমিটির বৈঠক । তবে সেই বৈঠক স্থগিত হয়ে গেল । বৈঠক বসতে চলেছে আগামী ৯ নভেম্বর । অন্যদিকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আর কোনও রকম তদন্ত করা হবে না । দু’পক্ষের বক্তব্যের উপর নির্ভর করেই পেশ করা হবে রিপোর্ট ।

জানা যাচ্ছে, আজকের বৈঠকে বেশ কয়েকজন সদস্য না থাকায় বৈঠকটি স্থগিত করে দেওয়া হয় । স্থির করা হয় আগামী ৯ নভেম্বর আবারও বসতে চলেছে এই বৈঠক । তবে সূত্রের কাছ থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, আর কোনও তদন্ত হবে না । এথিক্স কমিটির মতে তদন্ত আর এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই । বৈঠকে দু’পক্ষের বক্তব্যের উপর ভিত্তি করেই পেশ করা হবে রিপোর্ট । প্রথম দফায় অভিযোগকারী জয় অনত দেহাদ্রাই ও নিশিকান্ত দুবের বক্তব্য শোনা হয়েছিল । দ্বিতীয় দফায় শোনা হয়েছিল মহুয়া মৈত্রর বক্তব্যও ।

সাংসদ মহুয়া মৈত্রের দাবি অনুযায়ী তাঁকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করে বিব্রত করা হয়েছিল সেই বৈঠকে । যার জেরে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন তিনি । একই সঙ্গে ওয়াক আউট করেন অন্যান্য বিরোধীরাও ।

সেই জায়গায় দাঁড়িয়ে এমনও মনে করা হচ্ছে এই প্রসঙ্গে মহুয়া মৈত্রের বক্তব্যই যথেষ্ট । এই দুই পক্ষের বক্তব্যের অপ্র আস্থা রেখেই নিজের চুড়ান্ত সিদ্ধান্ত জানাবে এথিক্স কমিটি । এরপরেই  সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়ে তাঁদের সুপারিশ স্পিকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube