ব্যাঙ্কশাল আদালতে তোলা হল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে

সোমবার ইডি হেফাজত শেষে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হল । ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিককে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে । সেক্ষেত্রে আদালতে তোলার পর আবারও তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে ইডি ।

বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার একটি অভিযোগ রয়েছে ইডির তরফ থেকে । তাঁদের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক কোনও প্রশ্নের সঠিকভাবে উত্তর দিচ্ছেন না । অন্যদিকে চিকিৎসকদের গাইডলাইন বা নির্দেশ রয়েছে বলে তার সুযোগ নিচ্ছেন রাজ্যের মন্ত্রী । একপ্রকার বলাই যেতে পারে, চিকিৎসকদের গাইডলাইন মেনে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে কার্যত হিমশিম খাচ্ছে ইডি ।

ইডি সূত্রে আরও খবর, মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া মেরুন ডাইরি থেকে একাধিক ব্যবসায়ীদের নাম উঠে এসেছে । পাশাপাশি বর্তমান আপ্তসহায়ক অমিত দে-কেও জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য মিলেছে । ইডির প্রাথমিক তদন্তে উঠে আসা সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য যাদের নাম উঠে এসেছে, চলতি সপ্তাহে লাগাতার তাঁদের বাড়ি, অফিস সহ একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালাবেন তদন্তকারী আধিকারিকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube