জমি বিবাদের জেরে খুনের চেষ্টা!

জমি বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হল এক ব্যক্তিকে । সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ডহারবার থানার পঞ্চগ্রাম এলাকায় ।

এদিনের ঘটনায় জানা যায়, পঞ্চগ্রাম এলাকার দুই বাসিন্দা সালাউদ্দিন শাহ ও আব্দুল্লাহ ঘরামির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে আদালতে মামলা চলছিল । এরই মাঝে সোমবার সালাউদ্দিন শাহ বিতর্কিত জমির উপর বাড়ি করতে গেলে বাধা দেয় আব্দুল্লাহ ঘরামি ।

অভিযোগ উঠছে, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল্লাহ ঘরামিকে খুনের চেষ্টা করেন সালাউদ্দিন শাহ । পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । আব্দুল্লাহ ঘরামিকে আহত অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ । এই ঘটনায় উভয় পক্ষের দু’জনকে আটক করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube