।। স্বর্ণালী মান্না ।।
কামারহাটি পুরসভার পুর প্রধান গোপাল সাহাকে তলব করেছিল ইডি । সেই মতোই সোমবার ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন তিনি । এর আগেও একাধিকবার তাঁকে তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে । এবং সেই মতো জেরাও করা হয়েছিল তাঁকে । তল্লাশি চালানো হয়েছিল তাঁর বাড়ীতেও ।
সোমবার নথি সহ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজির হন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা । সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ তিনি পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে । প্রাথমিকভাবে জানা যাচ্ছে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে এর আগে যখন গোপাল সাহার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, তখন তাঁর বাড়ি থেকে বেশ কিছু তথ্যও উঠে আসে তদন্তকারী আধিকারিকদের হাতে । একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছিল পুর প্রধানের দু’টি মোবাইল ফোনও ।
এই বিষয় অভিযোগ উঠছে কামারহাটি পৌরসভার গ্রুপ সি ও ডি-তে প্রার্থী নিয়োগ করার সময় দুর্নীতি হয় । যোগ্য প্রার্থীদের বদলে চাকরিতে সুযোগ পান অযোগ্য প্রার্থীরা । এই অযোগ্য প্রার্থীরা কীভাবে চাকরি পেয়েছেন বা কাদের সহযোগিতায় চাকরি পেয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠছে । একই সঙ্গে প্রশ্ন উঠছে কত টাকার বিনিময়ে চাকরির সুযোগ পেয়েছেন অযোগ্য প্রার্থীরা । পাশাপাশি জানার চেষ্টা করা হবে ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে যে নিয়োগ হয়েছিল তা কিসের ভিত্তিতে হয়েছিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

