মালবাহী গাড়িতে মাদক পাচার, ধৃত চালক!

অভিনব কায়দায় পিকআপ ভ্যানে করে গাঁজা পাচার করার ছক ছিল । তবে পাচার হওয়ার আগেই সোমবার হরিহরপাড়া থেকে প্রচুর পরিমাণে গাঁজা সহ গ্রেফতার করা হল চালককে ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সাতসকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ার টাংরামারি ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি মালবাহী গাড়ি । সেই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১২০ কেজি গাঁজা । তারপরেই গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা যায় ধৃত চালকের নাম শেখর ঘোষ; তার বাড়ি বহরমপুরে ।এদিনের ঘটনায় জানা যায় একটি পিকআপ ভ্যানের ভিতরে বিশেষ কায়দায় তৈরি পাটাতনের নিচে একটি গোপন চেম্বার তৈরি করা হয়েছিল । সেই চেম্বার থেকে বিপুল পরিমাণে গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশ ।

জানা যাচ্ছে উদ্ধার হওয়া ৬৮ প্যাকেট গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা । এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে । এদিন বালেশ্বর থেকে গাড়িটি আসছিল হরিহরপাড়া হয়ে । নওদার দিকে যাওয়ার সময় হরিহরপাড়া ট্যাংরামারী ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করলে কোন উত্তর না দিতে পারায় গাড়িতে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাজা । এত পরিমানে গাঁজা কোথা থেকে নিয়ে আসা হয়েছে; কোথায় পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল চালক তা নিয়ে জেরা চালাচ্ছে পুলিশ । একই সঙ্গে জেরা করা হচ্ছে, এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube