শহরে বৃদ্ধার উপর হামলা, ধৃত ১

শনিবার খুনের চেষ্টা করা হল এক বৃদ্ধা । চারু মার্কেটে বহুতলে একাকী বৃদ্ধাকে মারধরের পর শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করল দুষ্কৃতী । লুঠ করা হয় সোনার গয়না । দুষ্কৃতী হামলায় জখম সত্তরোর্ধ্ব বৃদ্ধা ।

ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে চারু মার্কেট থানার পুলিশ । চারু মার্কেটের কে পি রায় লেনে বহুতলের তিনতলায় একাই থাকেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা মিতা সাহা । অভিযোগ, শনিবার বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ বৃদ্ধার ছেলের গাড়ি চালক পরিচয় দিয়ে জল খাওয়ার অছিলায় ফ্ল্যাটে ঢোকে ওই দুষ্কৃতী । বৃদ্ধাকে মারধরের পর শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করে বলে অভিযোগ আনা হয়েছে এদিন ।

প্রতিবেশী দেখে ফেলায় প্রাণে বেঁচে যান একাকী বৃদ্ধা । সোনার গয়না লুঠ করে পালানোর সময় দুষ্কৃতীকে ধরে ফেলেন টুম্পা মান্না নামে ওই প্রতিবেশী । পরে অভিযুক্তকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube