শনিবার গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়ার রাজাপুর থানার অন্তর্গত শুড়িখালি বাসুদেবপুর এলাকায় ঘটে পথ দুর্ঘটনা । দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর। মৃতরা হলেন, ৩৮ বছর বয়সী সেখ সাবির এবং ৪৮ বছর বয়সী সেখ সুদান ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে , দুটি বাইকে চারজন উলুবেড়িয়া হাসপাতালে যাচ্ছিলেন তাদের আত্মীয়কে দেখতে । সাবির একটি বাইকে তার বন্ধু সুদানকে নিয়ে পাঁচলা মোড় যাচ্ছিলেন । পাঁচলা মোড় পার করে পেট্রোল পাম্পে তেল নিয়ে উলুবেড়িয়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা লেগে রাস্তার ওপরে ছিটকে পড়েন দু’জন ।
সেই সময় একটি লরি তাদের শরীরের ওপর দিয়ে চলে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের । শেখ সবিরের বাড়ি সাঁকরাইলের সুলাটি সিপাই পাড়ায় । সেখ সুদানের বাড়ি পাঁচলা থানার জয়নগর সেখ পাড়ায় । পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

