নিখোঁজ ছিল কিশোর । শনিবার সেই নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার হল একটি ব্যাগ থেকে । ১২ বছরের কিশোরকে খুনের সন্দেহ অভিযুক্তের বাড়ি ভাঙচুর করলেন প্রতিবেশীরা । পটাশপুর-বালিচক রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ ।
পূর্ব মেদিনীপুর পটাশপুর ১ নম্বর ব্লকের নৈপুরের ১২ বছর বয়সী এক কিশোর শুক্রবার থেকে নিখোঁজ ছিল । অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে ওই কিশোরের পরিবারের লোকজন পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন । সেই ঘটনার তদন্তে নেমে নৈপুর এলাকার অভিজিৎ দাস নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে আটক করে পটাশপুর থানার পুলিশ ।
শনিবার নিখোঁজ কিশোরের ব্যাগ বন্দী মৃতদেহ উদ্ধার হয় পশ্চিম মেদিনীপুর এলাকার কৃষি জমি থেকে । খুন করে দেহ লোপাট করা হয়েছে, এমনই সন্দেহে অভিজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়ি ও গাড়ি ভাংচুর করেন প্রতিবেশীরা । সেই সঙ্গে পটাশপুর-বালিচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা । ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

