খাবারের সন্ধানে বাঁকুড়ার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আসা ৬৯ টি হাতির একটি দল । ঘুম উড়েছে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের । লোকালয়ের মধ্যে হাতির তাণ্ডব রুখতে হাতিদের জন্য জঙ্গলে পৌঁছনো হচ্ছে ট্রাক্টর ভর্তি কুমড়াে, আলু, কলাগাছ ।
জেলা জুড়ে এখন উৎসবের মরশুম চলছে । দুর্গােৎসব শেষে কালীপুজো ও আলোর উৎসবে মাতবে জেলাবাসী । তবে এখন হাতির ভয়ে সিঁটিয়ে বাঁকুড়া জেলার কৃষকরা । এই মুহুর্তে বাঁকুড়া জেলায় দলমার দামালদের সংখ্যা ৬৯ টি । এই ৬৯ টি হাতির মধ্যে বড়জোড়া রেঞ্জ এলাকায় ৬৭ টি হাতিকে এলিফেন্ট প্রুফ ট্রেঞ্চ ও ইলেকট্রিক ফেনসিং-এর মধ্যে রেখে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে; যাতে হাতির দল লোকালয়ে ঢুকে ফসলের কোন ক্ষতি না করতে পারে ।
হাতির দল ঢুকে পড়ায় রাতের ঘুম উড়েছে জেলার বহু মানুষের । মাঠে রয়েছে পাকা ধান ও শীতকালীন নানান সবজি । এলাকায় হাতি থাকায় চিন্তা বেড়েছে কৃষকদের । পাশাপাশি হাতিদের দলকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে বনদফতরও । জঙ্গল ছেড়ে হাতি যাতে কোনওভাবেই গ্রামে হানা না দেয় তার মরিয়া চেষ্টা চালাচ্ছে বন দফতর । জঙ্গলের নির্দিষ্ট ঘেরা দেওয়া পাওয়ার ফেনসিং-এর মধ্যে হাতিদের আটক করে রেখে ২৪ ঘণ্টা নজরদারি করছে বন দপ্তরের কর্মী থেকে হুলা পার্টির সদস্যরা । আর ওই হাতির দলকে খাবার রূপে এনে দেওয়া হচ্ছে ট্রাক্টর ভর্তি কুমড়াে, আলু, কলাগাছ সহ হাতিদের উপযুক্ত খাবার।
মুখ্য বনপাল, মধ্য সার্কেল, এস কুলান ডেইভাল জানিয়েছেন, বন দপ্তরের তরফে নির্দিষ্ট ওই এলাকায় প্রতিদিন কুইন্টাল কুইন্টাল কুমড়ো , কলাগাছ ,কাঁঠাল পাতা দেওয়া হচ্ছে। একই সঙ্গে সাধারন মানুষদের কাছে হাতির কাছে না যাওয়ারও অনুরোধ জানান তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

