কথা হয়েছিল ১লা নভেম্বর খোলা হবে জুটমিল । তবে সেই কথা রাখেননি কর্তৃপক্ষ । তাই রবিবার মিলের গেটের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করলেন শ্রমিক সংগঠন ।
প্রসঙ্গত জানা যাচ্ছে, গত চার মাস আগে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ ঝুলিয়ে আচমকা বন্ধ হয়ে যায় জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া ফাইন ইয়ার্ন ফ্লাক্স ইউনিট জুট মিল । এর ফলে কর্মহীন হয়ে পড়েন এক হাজার শ্রমিক ।
এরপর দীর্ঘ চার মাস কেটে যাওয়ার পর গত ২৭ শে অক্টোবর ২০২৩ মালিকপক্ষ এবং এই মিলের চারটি ইউনিয়নের বৈঠক হয় । সেই বৈঠকের সিদ্ধান্ত হয় ১লা নভেম্বর ২০২৩ থেকে মিলটি খুলবে । কিন্তু ওই দিন মিল না খোলায় রবিবার সকাল থেকে এই মিলের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মিলের তৃণমূল শ্রমিক সংগঠন । ঘোষপাড়া রোড অবরোধ করা হয় এই মিলের তৃণমূল শ্রমিক সংগঠন জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন-এর তরফ থেকে ।
এরপর জগদ্দল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে জগদ্দল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা । দ্রুত মিল না খুললে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথা জানান শ্রমিক সংগঠনের নেতৃত্ব ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

