এই সময় রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি । রেশন বন্টনে দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এরই মধ্যে শনিবার নদিয়ার এক রেশনের ডিলারের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি ।
রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে এবার ইডির হানা চলল নদিয়ার রানাঘাটের দক্ষিণপাড়ায় রেশনের ডিলার নিতাই ঘোষের বাড়িতে । এদিনের ঘটনায় জানা যাচ্ছে নদীয়া জেলার একাংশে ডিস্ট্রিবিউটার ছিলেন এই নিতাই ঘোষ ।
এদিন সাত থেকে আটজনের ইডি আধিকারিক তল্লাশি অভিযান চালায় তাঁর বাড়িতে । কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনী সমেত চলে এই অভিযান । পাশাপাশি ইডির সূত্রে জানা যাচ্ছে, রানাঘাট মহকুমার আরও দু’টি জায়গায় রেশন ডিলারের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

