মুর্শিদাবাদে এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় । শনিবার আনুমানিক সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার বহড়ান বনপাড়া এলাকায় । মৃত ব্যাক্তির নাম হায়দার আলী; তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর ।
এদিনের ঘটনায় মৃতের পরিবার সূত্রে খবর মৃত ব্যক্তি তার বড় ভাইয়ের সঙ্গে জমিতে কাজে গিয়েছিলেন । জমিতে কাজ করার সময় হঠাৎ তিনি পড়ে যান । তারপরেই জ্ঞান হারান তিনি । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বহড়ান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । যদিও মৃত যুবকের স্ত্রীর অভিযোগ তাকে মারধর করে খুন করা হয়েছে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ । দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মরগে পাঠায় । কী ভাবে মৃত্যু হল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

