।। স্বর্ণালী মান্না ।।
রেশন দুর্নীতির তদন্তে নেমে এবার জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠের মিল ও বাড়িতে হানা দিল ইডি । শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ইডি-র তল্লাশি অভিযান । মিলের মালিক মন্টু সাহা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর । বনগাঁ কালুপুর রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলের মালিক মন্টু সাহা ও কালীদাস সাহার কোড়ার বাগানের বাড়িতে একই সঙ্গে চলল ইডি-র হানা ।
পাশাপাশি জানা যাচ্ছে বনগাঁয়ের এই এলাকায় যে রেশনের সামগ্রী যেত তা এই মিল থেকেই যেত । এই বিষয়ে ইডি-র সূত্রে জানা যাচ্ছে শুধুমাত্র মিল নয়, তল্লাসধি অভিযান চলছে এই মন্টু সাহার বাড়িতেও । এফসিআইয়ের তালিকা অনুযায়ী আধিকারিকরা জানা চেষ্টা করছেন কী ধরণের সামগ্রী রাখা হত এই মিল ও গোডাউনে; ও সেই সব সামগ্রী কোন কোন জায়গায় যেত । একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে সামগ্রীর পরিমাণের হিসেবও ।
এদিনের ঘটনায় উঠে আসছে আরও তথ্য । জানা গিয়েছে এই মিলের সামগ্রীর গুনগত মান নিয়ে অভিযোগ আনা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে । তবে এই মিলের মালিক এই মুহূর্তে কোথায় রয়েছেন তা জানা যায়নি । কড়া নিরাপত্তায় রাখা হয়েছে তাঁর মিল ও বাড়ির চত্ত্বর । মিলে শ্রমিক ছাড়া এখনও পর্যন্ত কাউকেই প্রবেশাধিকার দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

