মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হল এক যুবতীর মৃতদেহ । শনিবার সাত সকালে এই দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ।
সামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারের একটি পুকুর থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করা হল শনিবার সকালে । শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায় । এদিনের ঘটনায় মৃতার পরিবার সুত্রে জানা যায়, মৃতা যুবতীর নাম পাতাসি খাতুন; তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর । একই সঙ্গে জানা যাচ্ছে, মৃতার বাড়ি সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কামাত এলাকায় । এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি বলেই খবর । পুরো ঘটনার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ ।
এই ঘটনায় মৃতের দিদির অভিযোগ, তার বোন বেশ কিছুদিন ধরেই প্রতিবেশী এক যুবকের সঙ্গে চলাফেরা করতেন । বন্ধুর সঙ্গে তার মতো সম্পর্ক করে ঘনিষ্ঠ ভাবেই চলাফেরা করতেন তিনি । এমনকি তার সঙ্গে নেশাও করতেন ওই যুবতী এমনটাই জানা যাচ্ছে তাঁর পরিবার সূত্রে ।
অন্যান্য দিনের মতো শুক্রবার রাত ন’টা নাগাদ বাড়ি থেকে বের হন পাতাসি । প্রতিবেশী যুবক তাকে মেরে ফেলেছে বলে অভিযোগ আনছেন মৃতার দিদি । ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ । পুরো ঘটনার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

