বালি মাফিয়াদের দাপটের প্রভাব জলপ্রকল্পে

বালি মাফিয়াদের দাপটের প্রভাব জলপ্রকল্পে । চিন্তার ভাঁজ প্রশাসনিক মহলে । কড়া ব্যবস্থার আশ্বাস জেলা পরিষদ কর্মাধ্যক্ষর। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের ভাবুড়িয়া গ্রামের ঘটনা।

ভাবুরিয়া এলাকায় রয়েছে ‘হার-ঘর জল’ জীবন মিশন প্রকল্পের জলাধার। কিছু দূরে অজয় নদের পাড়ে আটটি সাবমার্সিবলের মাধ্যমে ভূগর্ভস্থ জল উত্তোলন করে পাঠানো হয় ওই জলাধারে। এখন সেই সাবমার্সিবলে থাবা পড়েছে বালি মাফিয়াদের। দুর্গাপুর ফরিদপুর ব্লকের ভাবুড়িয়ার জলধার থেকে গৌরবাজার, ইছাপুর এবং প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করে জনসাস্থ্য কারিগরি দপ্তর।

ভাবুড়িয়ার অজয় নদ থেকে অবৈধভাবে বালি উত্তোললের জেরে ফাঁকা হচ্ছে নদীবক্ষ। তারই মধ্যে অজয় নদীর পাড়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বসানো আটটি সাবমার্সিবলের সামনে থেকেও তুলে নেওয়া হচ্ছে বালি। ফলে সাবমার্সিবলগুলি তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাবমার্সিবলগুলিতেও ফাটল ধরতে পারে বলেও স্থানীয়দের অভিযোগ। যার ফলে জল উত্তোলনে ব্যাঘাত ঘটে জলসঙ্কট তৈরি হতে পারে বলেও অনেকের অভিযোগ। এ বিষয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিএলআরও র দাবি, অবৈধ বালি পাচার রুখতে অভিযান চলছে। যদিও তার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী অগ্রিমিত্রা পল। এ ব্যাপারে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় জানান, অবৈধভাবে এলাকায় বালি কাটা হচ্ছে খবর পেয়ে বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনের নজরে আনা হয়েছে। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube