ফের লোকালয়ে বাঘ!

দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে এলাকাবাসী। গতকাল সন্ধ্যায় সুস্মিতা দাস নামে এক স্কুলছাত্রী নদী বাঁধে ষাঁড় এবং কুকুর সহ অন্য পশুদের দৌড়াতে দেখে আলো জ্বালিয়ে দেখে বাঘ বসে আছে । আতঙ্কে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে তার মাকে বাঘের কথা জানায়। তারপরে এলাকায় খবর রুটে গেলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

প্রথমে এলাকার মানুষ তার কথা বিশ্বাস না করলেও সকালে পায়ের ছাপ দেখে বনদফতর জানায়। বাঘের পায়ের ছাপ দেখতে জঙ্গলের কাছে হাজির হয় শত শত মানুষ, খবর দেওয়া হয় বনদফতরকে ,তড়িঘড়ি বনদফতর সেখানে উপস্থিত হয়ে বাঘের পায়ের ছাপ চিহ্নিতকরণ করার পর সতর্কতামূলক হিসাবে মাইক ক্যাম্পিং সহ এলাকার মানুষকে সচেতন করেন, এমনকি বনদপ্তরের পক্ষ থেকে জঙ্গলের পাতা হয় ৩ টি খাঁচা,বনদপ্তর কর্মীদের সঙ্গে কয়েক শতাধিক মানুষ রাত্রে পাহারা দেয় তবে আজ সকাল পর্যন্ত বাঘ মামার দেখা আর মেলেনি, আজ সকালের গ্রামবাসীরা সবাই লাঠি হাতে নদী বাঁধে পাহারা দিতে থাকে, বনদফতর লঞ্চে করে নদীতে পাহারায়। বাঘের অবস্থান পায়ের ছাপ দেখে বোঝার চেষ্টা করছে বন দপ্তর। বাঘের খোঁজে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube