রাজ্যে প্রায় প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে বোমা । একই সাথে ঘটেছে বহু বিস্ফোরণের ঘটনাও । এমতাবস্থায় কার্যত আতঙ্কিত রাজ্যবাসী । বিস্ফোরণের কারণে মৃত্যুও হয়েছে একের পর এক । আবারও উদ্ধার হল তাজা বোমা ।
ফাঁকা জায়গা থেকে একটি প্লাস্টিক জার ভর্তি তাজা বোমা উদ্ধার। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাঁদনীদহ গ্রামে। পুলিশ সুত্রে জানা যায়, একটি বাড়ির পিছনে ফাঁকা জায়গা থেকে প্লাস্টিক জারে উদ্ধার করা হয় প্রায় ১৫টি তাজা বোমা।
ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যাক্তিকে। ধৃত ব্যক্তির নাম জসিম শেখ। বাড়ি সামশেরগঞ্জের চাঁদনীদহ গ্রামে। শুক্রবার ধৃত ব্যাক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। বোমা উদ্ধারের করার পর ঘটনাস্থল ঘিরে রেখে বোম স্কোয়াড টিমকে খবর দেয় পুলিশ। কোন উদ্দেশ্যে বোমা গুলো মজুত রেখেছিল জসিম শেখ তার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

