দামোদর নদীর উপর রয়েছে দুর্গাপুর ব্যারেজ । মূল নদী থেকে চাষের জন্য বর্ধমান ও বাঁকুড়া দু’টি সেচ খাল করা আছে ৷ আজ বৃহস্পতিবার সকালে বর্ধমান সেচ খালের ৫ নম্বর লকগেটে একাংশ বেঁকে গিয়ে জল বেরোতে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । ছড়িয়ে পড়ে দুর্গাপুর ব্যারেজের লকগেট ভাঙ্গার খবর । ঘটনাস্থলে আসেন সেচ দফতরের আধিকারিকেরা ।
স্থানীয়রা জানান, সেচ খালের ৫ নম্বর লকগেটের একাংশ বেঁকে গিয়ে জল বেরোচ্ছে ৷ তাই সেই লক গেটের চাপ কমাতে পাশের দু’টি গেট খুলে জল ছাড়া হচ্ছে । এদিনের ঘটনায় রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ তুলেছেন স্থানীয়রা । অবশ্য এদিনের ঘটনায় সেচ দফতরের আধিকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন সোরেন জানান, এই ঘটনার জেরে দুর্গাপুরবাসী কোন সমস্যায় পড়বেন না ।
এর আগে দুর্গাপুর ব্যারেজের দামোদর নদীর মূলস্রোতের উপর তৈরি লক গেট ভেঙে জল বেরিয়ে ব্যারেজ জলশুন্য হয়ে গিয়েছিল । এরপর মূলস্রোতের উপর লকগেটগুলি মেরামত ও নতুন গেট প্রতিস্থাপন করা হয় । কিন্তু ক্যানেলের লক গেট গুলিতে সেইভাবে নজর দেওয়া হয়নি বলে অভিযোগ আনা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

