মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল রায়গঞ্জ

এ যেন আদিম কালের ঘটনা । দুই পরিচিত মানুষ একে অপরকে কামড়ে ক্ষতবিক্ষত করলেন । বুধবারের এই বর্বর ঘটনায় একজনের আঙুল কামড়ে ছিড়ে নিলেন অপরজন । পালটা আক্রমণে অন্যজন প্রতিদ্বন্দীর বুকে কামড়ে তৈরি করলেন গভীর ক্ষত ।

গ্রাম্য মস্করা থেকে দুই পরিচিত ব্যাক্তির মধ্যে কথা কাটাকাটি যে কয়েক মুহূর্তে এমন রূপ নেবে ভাবতে পারেননি কেউ । ঘটনায় একজনের হাতের আঙুল কামড়ে ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল অন্যজনের বিরুদ্ধে । পাল্টা অভিযোগ আনা হল, আরেকজনের বুকে কামড়ে দিয়েছেন অপর মানুষটি । ঘটনায় গুরুতর আহতদের নাম মিঠু রায় ও রবীন্দ্রনাথ বর্মন । তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

স্থানীয় সুত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যারাতে রায়গঞ্জ থানার পোয়ালতোড়ে ঘটেছে এই ঘটনা । দু’জনেই পূর্ব পরিচিত বলে দাবি উঠেছে । পাশাপাশি দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে । এদিনের ঘটনায় অভিযোগ উঠছে, রবীন্দ্রনাথ বর্মন মিঠু রায়কে দেখলেই তাকে শৈশবের কথা বলে কটুক্তি করেন । আর এই নিয়েই এলাকার একটি লটারির দোকানের সামনে দু’জনের বচসা বাঁধে এদিন ।

বচসার মধ্যেই রবীন্দ্রনাথ মিঠুর হাতে কামড়ে দেয় বলে অভিযোগ ওঠে । ঘটনায় আক্রমনাত্মক হয়ে রবীন্দ্রনাথ মিঠুর ডান হাতের বুড়ো আঙুল কামড়ে ছিড়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে । অন্যদিকে সেও রবীন্দ্রনাথের বুকে কামড় বসায় বলে অভিযোগ ওঠে । শুধু তাইই নয়, দু’জনের মধ্যে ব্যাপক মারপিটও হয় বলে অভিযোগ আনা হয়েছে । তবে সেখানে উপস্থিত স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই রক্তারক্তি কান্ড ও অঙ্গহানী হয়ে যায় বলে দাবি করা হয়েছে । দু’জনেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন এখন । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube