একদিকে রেশন দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি । আর অন্যদিকে বুধবার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়ার কেন্দুয়ানা গ্রামের ফাঁকা মাঠে রেশনের স্ট্যাম্প দেওয়া বস্তাতে পাওয়া গিয়েছে নষ্ট হয়ে যাওয়া ছোলা ।
রাতারাতি কে বা কারা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়ানা এলাকায় রেশন ডিলারের ফাঁকা জমিনের মাঠে রেখে যায় ওই বস্তাগুলি । দেখা গেল রেশনের স্ট্যাম্প দেওয়া বস্তা বস্তা নষ্ট হয়ে যাওয়া রেশনের ছোলা পড়ে রয়েছে সেখানে । এই নিয়ে গ্রামবাসীদের বক্তব্য রেশনে যখন ছোলা দেওয়া হয়েছিল তখন গ্রামবাসীরা রেশনের ছোলা সেই ভাবে পাননি । এখন রেশন দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে তখন ভয়ে হয়তো ওই ডিলার ওই ছোলা বস্তাগুলোকে নষ্ট করার চেষ্টা করেন ।
যদিও এ বিষয়ে রেশন ডিলারের বাবা অশোক কুমার মহন্তকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ফাকা জমিতে কে বা কারা এসে ছোলা ফেলে দিয়ে গিয়েছে সেটা তিনি বলতে পারবেন না । তিনি আরও জানান, এখন রেশনে ছোলা দেওয়া হয় না; তো নষ্ট হয়ে যাওয়া ছোলার বস্তাগুলো কোথা থেকে এল, কে বা কারা ফেলে দিয়ে গেল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
স্থানীয় বিজেপি নেতা মনিচাঁদ পানির অভিযোগ, এখন রেশন দুর্নীতি নিয়ে যেভাবে ইডি অভিযান চালাচ্ছে তাই রেশন ডিলাররা প্রমাণ লোপাটের জন্য এগুলো ফেলে দিয়েছে মানুষকে না দিয়ে । তৃণমূলের অভিযোগ, এই বিষয় তাঁদের কিছু জানা নেই; তবে বিষয়টা প্রশাসন দেখছে এবং যদি কেউ করে থাকে তাহলে প্রশাসন বিষয়টি দেখবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

