সারদা কাণ্ডে নথি লোপাট মামলায় থানায় হাজিরা সৌম্যেন্দু অধিকারীর

সারদা কাণ্ডে নথি লোপাট সংক্রান্ত মামলার তদন্তে আবারও কাঁথি থানায় ডেকে পাঠানো হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌম্যেন্দু অধিকারীকে । বৃহস্পতিবার বেলা ১২ টায় তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল । সেই মতো কাঁথি থানায় পৌঁছেছিলেন সৌমেন্দু ।

এই বিষয়ে জানা যাচ্ছে, গত পরশু অর্থাৎ মঙ্গলবার সৌম্যেন্দুকে নোটিশ পাঠিয়েছিল পুলিশ । এর আগেও দু’বার তাঁকে একই মামলায় ডেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে । জানা যাচ্ছে মূলত সারদা মামলায় নথি লোপাট করার তদন্তে জেরা করতে আজকের এই তলব কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কে ।

সূত্রের খবর, সারদাকর্তা সুদীপ্ত সেন কাঁথি পুরসভা এলাকায় একটি জমি কিনে তাতে আবাসন গড়ার পরিকল্পনা নিয়েছিলেন । সেই মর্মে পুরসভা থেকে জমি হস্তান্তরও করা হয়েছিল । পরবর্তীকালে সারদাকর্তা জেলে যাওয়ার পর সেই জমিকে পুরসভা আবর্জনা ফেলার জন্য ব্যবহার করে । তবে যে সময় সারদাকর্তার সঙ্গে পুরসভার চুক্তি হয়েছিল সেই সময় সৌম্যেন্দু চেয়ারম্যান ছিলেন না । পরবর্তীকালে সৌম্যেন্দু এবং তার পর আরও দু’জন পুর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন কাঁথি পুরসভায় ।

এদিন প্রায় ৩ ঘন্টা জেরার পর কাঁথি থানা থেকে বেরিয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube