দোকানে দুষ্কৃতী হানা, চুরি গেল ল্যাপটপ সহ একাধিক মোবাইল

রাতের অন্ধকারে জানালা ভেঙে দোকানে ঢুকে পড়ে দুষ্কৃতীরা । ল্যাপটপ সহ অসংখ্য মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । জগৎবল্লভপুর পাতিহাল বাসস্ট্যান্ডের কাছে একটি মোবাইলের দোকানে চুরির অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ।

দোকানের মালিক আলী হোসেনের অভিযোগ বুধবার রাতে প্রতিদিনের মতো রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি । বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে তিনি দেখেন তার দোকানের ভেতরে থাকা ল্যাপটপ সহ ১৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল চুরি হয়েছে ।

পরবর্তীতে জানা যায়, দোকানের পিছন দিকের একটি জানালার লোহার রড কেটে দুষ্কৃতীরা এই চুরির ঘটনা ঘটিয়েছে । এমনকি তারা ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেয় বলে অভিযোগ আনা হয়েছে এদিন । এদিনের চুরির ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube