রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের আলিপুরদুয়ারের ফ্ল্যাটে অস্ত্র নিয়ে হামলা চালাল বেশ কয়েকজন দুষ্কৃতী । বুধবারের এই ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে । ঘটনার জেরে প্রশ্ন উঠছে আলিপুরদুয়ারের রাতের নিরাপত্তা নিয়ে । অস্ত্র নিয়ে ঘুরছে দুষ্কৃতীরা ।
জানা গিয়েছে বুধবার রাত ১১ টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের ফ্ল্যাটে ঢোকে ।তারা জনৈক খোকনের খোঁজে এসে ঢুকে পরে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের E4 ফ্ল্যাটে । তখন তার ফ্ল্যাটে দলীয় গুরুত্বপূর্ণ মিটিং চলছিল । তৃণমূল কর্মীরা তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন ।
সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, দুষ্কৃতীরা চপার জাতীয় অস্ত্র নিয়ে এসেছিল । সেই অস্ত্র পুলিশ তাঁদের কাছ থেকে উদ্ধার করেছে । ফ্ল্যাটের সেক্রেটারি নিলাদ্রি বসু বলেন, এদিন রাত ১১ টা নাগাদ তিন জন এসে ফ্ল্যাটে ঢোকে । ফ্ল্যাটের কেয়ারটেকারকে টেনে হেঁচড়ে লিফটের সামনে নিয়ে যায় । পাশাপাশি প্রচন্ড গালিগালাজ করতে থাকে তাঁকে । কেয়ারটেকারকে মারধরও করে দুষ্কৃতীরা ।এরপর তাঁরা E4 ফ্ল্যাটে যাওয়ার উদ্যাগ নেয় । সেই ফ্ল্যাটে থাকেন রাজ্যসভার সাংসদ, প্রকাশ চিক বড়াইক । ঘটনাচক্রে সেই সময় সেখানে দলীয় বৈঠক চলছিল বলে জানা গিয়েছে । ওই তৃণমূল কর্মীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

