লোকালয়ে হাতির হানা, আহত ১

আবারও লোকালয়ে ঢুকে পড়ল হাতি । বৃহস্পতিবার সকাল সকাল হাতির তাণ্ডবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল কোচবিহারের দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর হাট এলাকার বাসিন্দাদের মধ্যে ।

বৃহস্পতিবারের ঘটনায় জানা যাচ্ছে এদিন ভোর পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দারা লোকালয়ে ছয়টি হাতি দেখতে পান । গ্রামে হাতি ঢোকার খবর নিমেষে ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । আবার সেই হাতির দলকে দেখতে ভিড় করেন সাধারণ মানুষ ।

এই অবস্থায় হাতির সামনে পড়ে গুরুতর যখম হন এক ব্যক্তি । গুরুতর আহত অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে । বর্তমানে গোটা এলাকা ঘুরে বেড়াচ্ছে হাতি ছয়টি । ফলে ক্রমশ আতঙ্ক বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে ঠিক তেমনই অন্যদিকে হাতি দেখার জন্য ভিড় করছেন একাংশের স্থানীয় বাসিন্দারা । যার ফলে ক্রমশ বেড়েই চলেছে বিপদের ঝুঁকি । ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের কর্মী এবং পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube