রায়গঞ্জে উদ্ধার ডিজিটাল রেশন কার্ড!

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই উদ্ধার হল ডিজিটাল রেশন কার্ড! বৃহস্পতিবার রায়গঞ্জে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় ।

রায়গঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকায় ঘটল এমনই এক ঘটনা । খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রেশন কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায় । এদিকে সকাল থেকেই এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় । কৌতুহল বশত ভিড় জমান স্থানীয় বাসিন্দারা ও পথ চলতি সাধারণ মানুষজন ।

রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে, ঠিক তখনই এই ঘটনায় রীতিমতো হতবাক বলে জানান প্রত্যক্ষদর্শীরা ।ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube