তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ভাঙচুর করল তৃণমূল কর্মীরাই । বুধবার পটাশপুর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর চালাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।
অভিযোগ উঠছে বুধবার মারধর করা হয় তৃণমূল পরিচালিত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতিকে । একই সঙ্গে জানা যায়, ভাঙচুর চালানো হয় গ্রাম পঞ্চায়েত অফিসেও । ভাঙা হয় চেয়ার, টেবিল ও কাঁচ ।
পটাশপুর দু’নম্বর ব্লকের খাড়গ্রাম পঞ্চায়েতের ভাঙচুর চালানো হয় ।
অভিযোগ উঠছে, বুধবার দুপুরে তৃণমূল সমর্থক সেখ কুলিমুলাহো ও বুথ সভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দুষ্কৃতীদের দল তৃণমূল পরিচালিত খাড়গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর চালায় । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দুষ্কৃতীরা প্রথমে গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে চেয়ার, টেবিল ও কাঁচ ভাঙচুর করে । এরপর মারধর করে প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতিকে । আহত প্রধান ও অঞ্চল সভাপতিকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

