আসানসোলে এক ব্যবসায়ীর গাড়িতে গুলি চালানোর ঘটনায় চারজনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ । মঙ্গলবার ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।
ধৃতরা হল অভিষেক মুখোপাধ্যায় ওরফে পাপাই, টিংকু কুমার প্রসাদ, পঙ্কজ কুমার সিং এবং কুলদীপ কুমার ওরফে কাল্লু । পুলিশ সূত্রে খবর , ধৃতদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এদিন । তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে । ধৃতরা প্রত্যেকেই আসানসোলের বাসিন্দা বলেই জানা গিয়েছে । তাঁদেরকে আটক করে আজ আসানসোল আদালতে পাঠানো হয়েছে আসানসোল উত্তর থানার পুলিশের পক্ষ থেকে ।
প্রসঙ্গত জানা গিয়েছে, সোমবারের ঘটনায় জানা গিয়েছে, দিনেদুপুরে দীনেশ গড়াই বলে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে চালানো হয় গুলি । পুলিশ সূত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এদিন এমন ঘটনা ঘটে । ১৯ নম্বর জাতীয় সড়কে ওই ব্যবসায়ী খাবার কিনতে দাঁড়ালে পরে কিছু বাইক আরোহী তাঁর গাড়ির উপর গুলি চালায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

