লক্ষ্মীপুজোর প্রসাদ খেয়ে মৃত ২

গত শনিবার ছিল লক্ষ্মীপুজো । আর সেই উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হয়েছিল বীরভূমের মালিপাড়ায় । জানা গিয়েছে সেই প্রসাদ খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন একাধিক মানুষ । এমনকি মৃত্যু হয়েছে দু’জন ব্যক্তিরও ।

মালিপাড়া ছোট বাজারের প্রচুর মানুষজন এদিন মহোৎসবে অংশগ্রহণ করেছিলেন; খেয়েছিলেন পুজোর প্রসাদও ।তবে এই ঘটনায় জানা যাচ্ছে, লক্ষ্মী পুজোর দিন কোন বিপত্তি হয়নি । পরের দিন বাসি প্রসাদ খেয়েছিলেন বেশ কয়েকজন । এই বাসি প্রসাদ খেয়েই মূলত অসুস্থ হয়ে পড়েন প্রচুর মানুষ । অসুস্থদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি বলে জানান যাচ্ছে স্থানীয় সূত্রে ।

ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন ব্যক্তিরও । মৃত ওই ২ জনের মধ্যে একজন ৫৫ বছরের বয়স্ক ব্যক্তি এবং একজন কিশোরী । অসুস্থ অবস্থায় ১৭ জন ভর্তি রয়েছেন সিউড়ি সদর হাসপাতালে । তাদের চিকিৎসা চলছে ও জানা গিয়েছে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube