কাজ হারালেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মীরা

কাজ থেকে বসিয়ে দেওয়া হল তৃণমূল কর্মীদের । এবার এমনই এক অভিযোগ আনলেন খোদ তৃণমূল কর্মীরা । বুধবার দুর্গাপুরে কাঁকসার বামুনাড়া শিল্পতালুকে এক বেসরকারি কারখানার গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাঁটাই হওয়া তৃণমূল শ্রমিকরা ।

এ যেন উলোট পুরান । এবার কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ তুললেন খোদ তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মীর । আর এই ঘটনার প্রতিবাদে বুধবার কাঁকসার বামুনাড়া শিল্পতালুকে একটি বেসরকারি রড তৈরির কারখানার গেটের সামনে বিক্ষোভে বসে পড়লেন ছাটাই হওয়া শ্রমিকরা ।

রীতিমতো তৃণমূল শ্রমিক ইউনিয়ন ও দলীয় পতাকা লাগিয়ে দিয়ে বিক্ষোভে সামিল হলেন ছাঁটাই হওয়া ৭২ জন অস্থায়ী শ্রমিক । তাঁদের অভিযোগ ভিন রাজ্য থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে । অন্যদিকে স্থানীয় যারা প্রায় কুড়ি বছর ধরে কাজ করছেন, যারা জমি দিয়েছেন শিল্পের জন্য আজ তাদেরকে বঞ্চিত করে বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে, বলে দাবি করছেন তাঁরা ।

এদিনের বিক্ষোভে তাঁদের দাবি যতক্ষণ না তাদেরকে কাজে পুনর্বহাল না করা হচ্ছে ততক্ষন কারখানার গেট আগলে রেখে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা । কারখানার গেটের সামনে এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ । কিন্তু পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube