চড়ছে পারদ, উধাও শীতের আমেজ

এবার জেলায় জেলায় কমছে শীতের আমেজ । কলকাতায় দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হতে পারে বলে জানা যাচ্ছে । বৃষ্টি হবে পার্বত্য জেলাতেও ।

অন্যদিকে পূর্ব দিক থেকে বাতাস বইছে । ধীরে ধীরে পূবালী হাওয়ার প্রভাব পড়বে বলে মত আবহাওয়াবিদদের । আপাতত ঊর্ধ্বমুখী হবে পারদ । নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও একটু বাড়তে পারে বলে খবর ।

দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আগামী কয়েক দিন । শীতের আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে । বৃষ্টির পূর্বাভাস থাকছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব সকালে হালকা শীতের আমেজ থাকবে বলে জানা গিয়েছে । আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকবে । হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন । এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের ।

পূবের হাওয়া চলবে আগামী কয়েক দিন । ধীরে ধীরে পূবালী হাওয়ার প্রভাব বাড়বে বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে । একই সঙ্গে বঙ্গে ঢুকবে জলীয় বাষ্প । তাই আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে থাকবে আংশিক মেঘলা আকাশ । বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ছয় জেলায় । পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম বলেই সূত্রের খবর । বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে বলে মনে করা হচ্ছে ।

উত্তরবঙ্গে বুধবার থেকে শুক্রবারের মধ্যে খুব হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে । ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে । এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই । ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে । উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে ।

কলকাতায় আগামী কয়েক দিনে পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে । তাই কখনও আংশিক কখনও বা পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে । আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই । সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকবে । কলকাতায় আরও একটু বাড়ল তাপমাত্রা । তাই কিছুটা হলেও কমছে শীতের আমেজ; থাকছে আংশিক মেঘলা আকাশ । অপরদিকে বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে । এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ থেকে ৯৪ শতাংশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube