রাজ্য জুড়ে হেমন্তের আবহাওয়া

ভালোই বোঝা যাচ্ছে শীতের আমেজ । পশ্চিমের জেলায় তাপমাত্রা নেমেছে কুড়ি ডিগ্রির নিচে । অক্টোবর মাসের শেষ দু’টো দিনে শীতের আমেজ থাকবে বলেই জানা যাচ্ছে । সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে রাজ্যে । তবে নভেম্বরের শুরুতেই তাপমাত্রা বাড়তে থাকবে; কমবে শীতের আমেজ । আপাতত হেমন্তের আবহাওয়া থাকছে রাজে ।

আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নতুন করে না কমলেও শীতের আমেজ থাকবে । বুধবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ । জেলায় জেলায় থাকবে শীতের আমেজ । মনোরম পরিবেশের সঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া । পশ্চিমের জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রি বা তার নিচে থাকবে বলেই খবর ।

নভেম্বর মাসের শুরু থেকে ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা । তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে । হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন । আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে । আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নতুন করে না কমলেও শীতের আমেজ থাকবে । বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ভালোই থাকবে । এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

অন্যদিকে শুকনো বাতাস থাকবে একই সঙ্গে ক্রমশ কমবে জলীয়বাষ্প । দক্ষিণা বাতাসের দিন শেষ বলেই জানা যাচ্ছে । ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় শীতের আমেজ বাড়বে জেলায় জেলায় । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সকাল-সন্ধ্যা শীতের আমেজ ক্রমশ বাড়বে ।

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে । ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে । বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর ।

কলকাতায় আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই । কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই । সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকবে । তবে আকাশ মূলত পরিষ্কার থাকবে । কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি ছিল । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৮ থেকে ৯৩ শতাংশ ।

দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কেরল মাহে তামিলনাডু কড়াইকাল পন্ডিচেরিতে হালকা বৃষ্টির সম্ভাবনা । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে খবর । রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, মাহে, ও তামিলনাড়ুতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube