আবারও উদ্ধার বোমা!

মঙ্গলবার ফের উদ্ধার হল সকেট বোমা । বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রেজিনগরে ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে হদিস মেলে ওই বোমার । মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুরে পশ্চিম পাড়ায় একটি আম বাগানে তল্লাশি চালায় রেজিনগর থানার পুলিশ । ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাঁরা উদ্ধার করেন পাঁচটি তাজা সকেট বোমা । অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিয়ে রয়েছিল পুলিশ ।

ইতিমধ্যেই বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমা গুলি নিষ্ক্রিয় করে । কে বা কারা কী কারণে বোমা মজুত করে রেখেছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube