৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ধস!

ফরাক্কাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দেখা দিল ধস । স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা । প্রায় ২ মাস আগে থেকে এই ধস লক্ষ করেছেন তাঁরা, এমনটাই জানাচ্ছেন বাসিন্দারা ।

একাধিক জায়গায় ধস ঘিরে আতঙ্ক ছড়িয়ে রয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুর ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় । এই ধস মেরামতি না করলে বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পথ চলতি সাধারণ মানুষ ।

মূলত এই রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের এক মাত্র যোগাযোগের ভরসা এই ৩৪ নম্বর জাতীয় সড়ক । আর এই জাতীয় সড়কের পাশে একাধিক জায়গায় দেখা দিয়েছে ধস । প্রায় ২ মাস আগে থেকে এই ধস লক্ষ করেন স্থানীয় বাসিন্দা ও পথ চলিত মানুষরা ।

পাশাপাশি ন্যাশনাল হাইওয়ের তরফ থেকে সঠিক ভাবে জাতীয় সড়কের পাশে এই ধস মেরামতি করা হচ্ছে না বলেও আনা হয়েছে অভিযোগ । ফলে যত দিন যাচ্ছে ফরাক্কা বল্লালপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একাধিক জায়গায় আস্তে আস্তে ধস বেড়েই চলেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube