অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিশুদের প্রাতঃরাশের বিশেষ পুষ্টিকর খাবার দেওয়ার কথা । তবে প্রাতঃরাশের পুষ্টিকর ছাতুর বদলে নিন্মমানের ছাতু দেওয়ার অভিযোগ উঠল দেগঙ্গায় । সোমবার স্কুল খুলতেই সামনে আসে এমনই চাঞ্চল্যকর ঘটনা ।
ছাতু থেকে বার হচ্ছে পচা দুর্গন্ধ; ছাতুর ভিতরে সাদা সাদা গোল গোল ডিম্বাকৃতির দানা দেখা যাচ্ছে । প্যাকেটের উপর প্যাকেটজাতকরণের তারিখ দেখে পড়ুয়ার অবিভাবকদের অভিযোগ মেয়াদ উর্ত্তীণ ছাতুতে নতুন করে তারিখ লেখা হয়েছে । যা কার্যত স্বীকার করে নিয়েছেন ওই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মী ।

এমনই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গার দক্ষিন কাউকেপাড়ার ১৩৩ নং অঙ্গনওয়াড়ী কেন্দ্রে । সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ৬ মাস থেকে ৩ বছর বয়সী ৪৮ জন শিশু রয়েছে, এছাড়াও রয়েছে আরও বিভিন্ন বয়সের শিশুরা । মোট ১২৬ জন শিশুকে দিনে ৩৫ গ্রাম করে, মাসে ১২ দিন দেওয়া হয় প্রাতঃরাশের বিশেষ পুষ্টিকর খাবার ছাতু ।
দূর্গাপূজার ছুটি কাটিয়ে গত সোমবার শুরু হয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্টানের পঠনপাঠন । স্কুল খুলতেই শিশুদের দেওয়া হয়েছিল সরকারি নির্দেশিকা মতে বিশেষ পুষ্টিকর খাবার ছাতু । আর সেই ছাতু নিন্মমানের বলে অভিযোগ তুলে তা না খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শিশু ও পড়ুয়ার অবিভাবকেরা । ক্ষোভ ছড়িয়ে পড়া রুখতে ওই ছাতু বিতরণ বন্ধ করে দিয়েছে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মী। কার্যত নিজেই তিনি ছাতুর মেয়াদ উর্ত্তীণের সন্দেহ প্রকাশ করেছেন । প্রশ্ন উঠছে শিশুর খাবার নিন্মমানের খাওয়ালে শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাঁর দায় নেবে কে?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

