।। স্বর্ণালী মান্না ।।
সাংসদ মহুয়া মৈত্রর অ্যাপেল আইডি ‘হ্যাক’ করার চেষ্টা করা হচ্ছে । আর সেই চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রপরিচালিত ‘হ্যাকাররা’ । অ্যাপেল সংস্থা থেকে সাংসদকে পাঠানো এমনই এক বার্তা নিজের এক্স হ্যান্ডেলে ভাগ করে নিলেন সাংসদ ।
এই ঘটনায় জানা গিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র একাধিক নেতৃত্বর কাছে পৌঁছেছে এমনই এক বার্তা । কংগ্রেস সাংসদ শশী তারুর, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সহ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ এনেছেন অ্যাপেল সংস্থা থেকে তাঁদের কাছে একটি সতর্কবার্তা পাঠানো হয় । তাঁদের অভিযোগ বিরোধী নেতৃত্বের আইফোন হ্যাক করতে চাইছে মোদী সরকার ।

মঙ্গলবার প্রমান স্বরূপ অ্যাপেল সংস্থা থেকে পাঠানো সেই সতর্কবার্তাগুলি নিজের এক্স হ্যান্ডেলে ভাগ করে অভিযোগ তুলেছেন । সেই সতর্কবার্তাগুলিতে দেখা যাচ্ছে বলা রয়েছে, রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা তাঁদেরকে লক্ষ্য করে তাঁদের অ্যাপেল আইডি সঙ্গে যুক্ত থাকা আইফোন হ্যাক করার চেষ্টা চালাচ্ছে । একই সঙ্গে জানানো হয়েছে একবার তা যদি করা সম্ভব হয় তাহলে ব্যক্তিবিশেষের সকল তথ্য, ক্যামেরা হ্যাকারদের হাতে চলে যেতে পারে ।
এই পোস্ট নিয়ে সাংসদ মহুয়া মৈত্র স্বরাষ্ট্রমন্ত্রককে কটাক্ষ করেছেন । তাঁর বক্তব্য আদানি ও প্রধানমন্ত্রীর দফতরের চাপে স্বরাষ্ট্রমন্ত্রক ভীত ও সন্ত্রস্ত হয়ে আচরণ করে চলেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

