শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু দলের অনুগামীর

রবিবার খড়দহে তৃণমূলের দুই কাউন্সিলরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় মৃত্যু হয়েছে আকাশপ্রসাদ নামে এক তৃণমূল কর্মীর । ঘটনার সূত্রপাত হয় এলাকা দখল নিয়ে । তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে ঘটনাস্থলে যায় খড়দহ থানা সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট উচ্চ পদস্থ কর্তারা । সেখানেই খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন টিটাগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনু শাউ ।

খড়দহ পিকে বিশ্বাস রোডে পুরনো বাজার অঞ্চলে এখনও মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে; ভয়ে কেউ কোনো ক্যামেরার সামনে মুখ খুলছে না । এই ঘটনায় একজন দোকানদার জানিয়েছেন তারা খুব আতঙ্কে রয়েছেন । এই ঘটনায় পুলিশের পাশে দাঁড়িয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । পুলিশের ভূমিকায় যথেষ্ট খুশি তিনি এমনটাই বললেন সাংসদ ।

অপরদিকে এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতৃত্ব । সিপিএমের পক্ষ থেকে গার্গী চট্টোপাধ্যায় বলেন, সমাজ বিরোধীদের যদি জনপ্রতিনিধি করা হয় তাহলে এই ধরনের ঘটনাই ঘটবে । পুলিশের সূত্রে খবর দুই পৌর পিতার নামেই দু’পক্ষই এফআইআর করেছে । এর পাশাপাশি পুলিশও সুয়ো মোটো কেস করেছে । এই পুরো ঘটনার তদন্তে করছে খড়দহ থানা পুলিশ । এখনও পর্যন্ত কেউ আটক হয়নি বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube