সিঙ্গুরের ক্ষতিপূরণের অংক নিয়ে একমত নয় নবান্ন

টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে । সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধের প্রেক্ষিতে তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে টাটা গোষ্ঠী । তাঁদের দাবি, ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ে ১১ শতাংশ হারে রাজ্য সরকারকে সুদও দিতে হবে । যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সরকারের তরফে এই নির্দেশকে চ্যালেঞ্জ করার জন্য আইনি পথ খোলা আছে । তবে এই নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছে রাজ্য সরকার । তাই আবারও আদালতের দ্বারস্থ হতে চলেছে নবান্ন ।

সোমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটি বিবৃতি দিয়ে টাটার তরফে বলা হয়েছে, “২০২৩ সালের ৩০ অক্টোবর তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালে সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি হয়েছে । সর্বসম্মতভাবে ট্রাইবুনাল, রাজ্য সরকারকে টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা দিতে বলেছে। সেই সঙ্গে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ১১ শতাংশ সুদ দিতে বলা হয়েছে।”

অন্যদিকে সিঙ্গুরের ক্ষতিপূরণের অংক নিয়ে একমত নয় নবান্ন । ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারকে টাটা মোটরসকে দিতে হবে প্রায় ৭৬৬ কোটি টাকা । তবে এই ক্ষতিপূরণের অংকে একমত নয় রাজ্য সরকার । তাই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার । বিষয়টি নিয়ে সোমবার দফায় দফায় আইনজীবীদের সঙ্গে বৈঠকও হয়েছে বলে সুত্রের খবর । রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করেন নবান্নতে । সেখানেই ফের আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে । এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube