উত্তরবঙ্গ পরিদর্শনে রাজ্যপাল

প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে উত্তরবঙ্গ । তাই বৃহস্পতিবার প্লাবন পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বুধবারের মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম । সমস্যায় পড়েছেন বহু মানুষ । চুংথাংয়ের ড্যাম ভেঙে প্লাবিত হয়ে রয়েছে উত্তর সিকিমের লাচেন, লাচুং, সিংথাম সহ একাধিক এলাকা ।

বাগডোগরা বিমানবন্দরে নেমে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সেভক এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি এদিন সেভকের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন । পাশাপাশি তিনি এদিন সিকিমের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নিয়ে দু:খ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগে উত্তর সিকিমে পর্যটকদের যে ক্যাম্প গুলোতে রাখা হয়েছে সেই সমস্ত ক্যাম্পগুলো পরিদর্শন করবেন তিনি; এবং তাদের সাথে কথা বলে, এই ঘটনা নিয়ে তাদের বক্তব্য জানবেন । পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন এই অঞ্চলের নদী গুলোতে সমীক্ষা করার প্রয়োজন রয়েছে,যাতে এই দুর্ঘটনা দ্বিতীয় বার না হয় ।

এদিন শ্বেতিঝোড়ার কাছে ধসের ফলে আর এগোনো সম্ভব হয়নি তাঁর । ১০ নম্বর জাতীয় সড়কও ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে । পাশাপাশি তিনি জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকার উভয়পক্ষই ভাল কাজ করে চলেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube