আর্বিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশে আবারও শিরোনামে সিঙ্গুর

আর্বিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী প্রায় ৭৬৬ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শিল্প উন্নয়ন নিগমকে । স্বাভাবিকভাবেই ফের আলোচনায় উঠে এসেছে সিঙ্গুর ।

একটা সময় অনিচ্ছুক কৃষকদের আন্দোলনে টাটাদের কারখানা চলে গিয়েছে অন্যত্র । সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরত পেয়েছেন অনিচ্ছুক কৃষকরা । কিন্তু কৃষকদের একটা অংশের অভিযোগ জমি ফেরত পেলেও সেই জমি চাষযোগ্য না হওয়ায় তারা চাষ করতে পারছেন না । তাদের দাবি, শিল্প হলেই ভালো হয় ।

যদিও সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা তথা প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান টাটাদের দিক থেকে এই ক্ষতিপূরণ পাওয়া যুক্তিযুক্ত; আইনি দিক থেকে এর সমাধান হবে । সিঙ্গুর আন্দোলনের আরেক নেতা দুধকুমার ধারার অবশ্য বক্তব্য, এটা অন্যায় কারণ তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরত পেয়েছেন । তাঁর মতে তা অবৈধ ছিল তাই এই নির্দেশ দিয়েছিল আদালত, সেক্ষেত্রে রাজ্য সরকারকে কেন টাকা দিতে হবে ?

বিজেপি নেতা সঞ্জয় পান্ডে বলেন টাটাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত কারণ এটা টাটার প্রাপ্য তাই আদালতের নির্দেশ সরকারের মানা উচিত । স্বাভাবিকভাবেই ক্ষতিপূরণের এই নির্দেশে আবারও নতুন করে আলোচনায় চলে এল সিঙ্গুর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube