পারিবারিক অশান্তির জেরে মাকে মারধর করল ছেলে ও বৌমা । শুধু তাই নয়, মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের যদুপুর ঘাসিপীরতলা এলাকায় । সোমবার এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা ।
অভিযোগ আনা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরে মাকে ঘর থেকে বার করে দিয়েছে ছেলে ও বৌমা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে মিনু প্রামানিক নামের ওই মহিলাকে তার ছেলে ভদ্রেশ্বর প্রামাণিক ও তার স্ত্রী মধুমিতা প্রামাণিক মাকে বাড়ি থেকে বার করে দেন । এমনকি তার পরে মায়ের আলমারি ভাঙচুর করে যাবতীয় সোনার গহনা সহ টাকা-পয়সা চুরি করে নেয় তাঁরা । সোমবার রাতে মিনু প্রামানিক জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । এরপরেও তাকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় বাড়ির বাইরে বসে রয়েছেন ওই মহিলা ।
মিনু প্রমানিক জানান সকাল থেকে জগৎবল্লভপুর থানায় বারবার ফোন করার পরও কোনরকম সাহায্য তিনি পাননি । বরং এই নিয়ে তাঁকে থানায় ডেকে পাঠানো হয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

