পুলিশের জালে মাদক পাচারকারী!

আন্তঃরাজ্য গাঁজা পাচারের আগে পুলিশের জালে ধরা পড়ল পাচারকারীরা । পশ্চিমবঙ্গ-উড়িষ্যার সীমান্ত লাগোয়া দীঘা বর্ডারের কাজু উদ্যানের কাছে আটক করা হয় গাড়িটিকে । রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি প্রাইভেট গাড়ি সহ ৭ গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল দীঘা থানার পুলিশ ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, পাচারকারীদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন । ধৃতরা বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর । কাঁথি সার্কেল ইন্সপেক্টরের উপস্থিতিতে ধৃতদের কাছ থেকে প্রায় ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ।

সোমবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়েছে । পুলিশ সূত্রে জানা যায়, পাচারকারীরা উড়িষ্যার বহরমপুর থেকে গাঁজা নিয়ে এসে পশ্চিমবঙ্গে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল । এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোনো যোগ রয়েছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube