অঙ্গনওয়াড়ী কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন শিশু। সোমবার সকালে বাঁকুড়ার ছাতনা ব্লকের শালডিহা অঞ্চলের বাদুরডিহা গ্রামে ঘটে এমনই এক ঘটনা । এদিন অঙ্গনওয়াড়ী কেন্দ্রে খাবারের মধ্যে টিকটিকি দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে । শিশুরা খাবার খাওয়ার পর অসুস্থ বোধ করায় তাঁদের ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় ।
সোমবার থেকেই পুজোর ছুটির পর আইসিডিএস কেন্দ্রগুলিতে রান্না ও পঠন পাঠন শুরু হয় । এদিন এই কেন্দ্রের রান্না করা খিচুড়ি বাড়ি নিয়ে যান শিশু সহ তাঁদের অভিভাবকরা । এক উপভোক্তার নজরে আসে খিচুড়ির মধ্যে টিকটিকি । নজরে আসতেই খবর ছড়িয়ে পড়ে ।
অনেক শিশু ও মায়েরা এই খাবার খেয়েও নেন বএ জানা গিয়েছে । আবার অনেকেই খবর পেয়ে সেই খাবার আর খাননি । এদিকে খাবার খেয়ে বেশ কিছু শিশুর বমি শুরু হয় । জানা গিয়েছে ঘটনায় ১২ জন শিশুকে নিয়ে যাওয়া হয়েছে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে । এলাকার মানুষ ও অভিভাবকদের অভিযোগ পুজোর ছুটির পর আইসিডিএস সেন্টার খোলা হয় । আইসিডিএস সেন্টার ও রান্নাঘর পরিষ্কার না করেই রান্না করেন কর্মীরা । আর পরিষ্কার না থাকার কারণেই খাবারে টিকটিকি পড়ার ঘটনা ঘটে । ঘটনায় আইসিডিএস কর্মীর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

