চোট আঘাত নিয়েই মোহনবাগানের মিশন জামশেদপুর

।। গৌতম রায় ।।

এবার মিশন জামশেদপুর মোহনবাগান সুপার জায়ান্টের । জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে মঙ্গলবার উড়ে যাচ্ছে টিম মোহনবাগান । আগামী বুধবার ম্যাচ । নানা কারণে আইএসএলের সূচিতে দু’টি ম্যাচের মধ্যে অনেকটা বিরতি । এটা ঠিক পছন্দ নয় বাগান কোচ হুয়ান ফেরান্দোর । তাঁর আশঙ্কা এতে ছন্দ নষ্ট হয়ে যেতে পারে । তবে এর ফলে সুবিধাও আছে । সেই ইতিবাচক দিকটিকেই গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ কোচ ।

চোট আঘাত হানা দিয়েছে মোহনবাগান শিবিরে । দলে একাধিক ফুটবলারের চোট । পরপর দু’দিন জেসন কামিন্স কেন অনুশীলনে অনুপস্থিত, তা নিয়ে জল্পনা । তবে সব চেয়ে বড় সমস্যা আনোয়ারের চোট নিয়ে । আসিকের চোটের পর পরিবর্ত পাওয়া গিয়েছিল । তৈরি ছিলেন লিস্টন কোলাসো । কিন্তু আনোয়ারের বিকল্প কে? দীপক টাংরি, আশিস রাই, শুভাশিস বসু, সুমিত রাঠিদের দিয়েই আনোয়ারের অভাব ঢাকতে চান ফেরান্দো । এছাড়া কলকাতা লিগে খেলা রাজ বাসফোরকে দলের সঙ্গে জামশেদপুর নিয়ে যাওয়া হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube