।। গৌতম রায় ।।
মঙ্গলবার এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে ২-২ গোলে ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট । ৩৩ মিনিটে প্রথম গোল করে ড্র করে মোহনবাগানকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস । কিন্তু প্রথমার্ধে গোলটি শোধ করে দেয় বসুন্ধরা । দ্বিতীয়ার্ধে আবার মোহনবাগানকে এগিয়ে দেন আশিস রাই । কিন্তু সেই গোলও ধরে রাখতে পারল না বাগান রক্ষণ । ফের গোল খেয়ে ম্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়তে হল সবুজ মেরুনকে ।তবে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল ফেরান্দোর দল ।
বাগান রক্ষণের দুর্বলতা এই ম্যাচে বড় বেশি প্রকোট হয়ে উঠল । শুধু দু’টি গোল খাওয়াই নয়, বেশ কয়েকবারই রক্ষণ বেসামাল হয়ে পড়েছিল । এমনকী রক্ষণে যিনি নির্ভরতা দেন সেই হেক্টরকেও দেখা গেল বড় ভুল করতে । দলটার আক্রমণভাগ ঝকঝকে, মসৃণ । সোনার ফ্রেমে বাধিয়ে রাখার মতো আক্রমণভাগ । কিন্তু এএফসি কাপে বা আইএসএলের পরের দিকে রক্ষণ ভোগাতে পারে মোহনবাগানকে । শক্তিশালী দলের বিরুদ্ধে মাঝমাঠে ব্লকিংয়ের জন্য ভরসা সেই গ্লেন মার্টিনস । এই দুর্বলতা কিন্তু মাথাব্যাথার কারণ হতে পারে ফেরান্দোর ।
মোহনবাগান রক্ষণে ধারাবাহিকভাবে একজনই দাপটের সঙ্গে খেলছিলেন । তিনি আনোয়ার আলি । কিন্তু সেই আনোয়ারও চোট পেয়ে গিয়েছেন । জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে বড় চোট পেয়েছিলেন । সেই চোট সারিয়ে মঙ্গলবার খেলতে নেমেছিলেন । কিন্তু আবার চোট পেয়ে গেলেন । স্ট্রেচারে করে তাঁকে নিয়ে যেতে হল । এই চোট যেমন চিন্তায় ফেলে দিল জাতীয় কোচ ইগর স্টিমাচকে, তেমনই গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বাগান কোচ ফেরান্দো ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

