শীর্ষ আদালতের রক্ষাকবচ পেলেন না শিক্ষা পর্ষদের সভাপতি

সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে রক্ষাকবচ দিল না সুপ্রিম কোর্ট । প্রাথমিকে শিক্ষক নিয়োগ দু্র্নীতি সংক্রান্ত মামলায় গৌতম পালকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । প্রয়োজনে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশও দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পর্ষদ সভাপতি ।

সোমবার সেই আবেদনে সাড়া দেননি বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদী । সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তদন্তে সবরকমের সহযোগিতা করলে গ্রেফতার হওয়ার আশংকা কেন রয়েছে তাঁর ? পরবর্তী শুনানির দিন রক্ষাকবচ দেওয়া হবে কি না তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত শোনানো হবে বলেই জানা গিয়েছে ।

কোর্টে এদিন অনুপস্থিত ছিলেন সিবিআই-এর আইনজীবী । আগামি শুক্রবার এই মামলার শুনানি রয়েছে । সিবিআইকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube