স্থিতিশীল রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী

আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার করা দু’টি এমআরআই-এর রিপোর্ট খতিয়ে দেখে সোমবারই তাঁকে ছেড়ে দেওয়া হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা ।

এই বিষয়ে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, শুধুমাত্র হাইপার টেনশন এবং ডায়াবেটিস ছাড়া তেমন কোনও কিছুই উদ্বেগের বিষয় নেই । ডায়াবেটিসের জন্য যে ওষুধগুলি জ্যোতিপ্রিয় মল্লিকের চলে, সেই ওষুধগুলিই এখন দেওয়া হচ্ছে তাঁকে । অন্যদিকে, রবিবারের ‘মেডিক্যাল রিপোর্ট’ নিয়ে আজ আদালতে যাবে ইডি । সেখানে কী নির্দেশ দেওয়া হয় তার উপর মূলত নির্ভর করবে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছাড়া হবে কি না।

অন্যদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে আইসিইউ থেকে জেনারেল কেবিনে স্থানাতর করা হয়েছে। হাসপাতাল সূত্রের আরও খবর, তিনি যে যে শারীরিক সমস্যা নিয়ে এসেছিলেন সেই সমস্যা এখন সেরে গিয়েছে । নতুন করে শারীরিক কোনো অসুস্থতার খবর নেই ।

অপরদিকে গতকাল সারভাইক্যাল স্পাইনের যে এমআরআই করা হয়েছিল, সন্ধের পরে সেই রিপোর্ট নিয়ে আজকে একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ তাঁকে পরীক্ষা করবেন । তারপরে দুপুর ৩ টের সময় মেডিক্যাল টিমের সদস্যরা বৈঠকে বসবেন । মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যায় কি না , সেই বিষয়ে আলোচনা হবে এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে ছাড়া হলে কখন না কবে ছাড়া হবে।

পাশাপাশি জানা যাচ্ছে, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আগে যখন ইডি আধিকারিকরা নিয়ে এসেছিলেন তাঁর সেই সময়কার শারীরিক অবস্থা আর এখনকার শারীরিক অবস্থার একটি রিপোর্ট চেয়েছিলেন ইডি আধিকারিকরা । সেই রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন ইডি-র হাতে । সেই রিপোর্ট এবার যাবে ইডির উর্ধ্বতন আধিকারিকের কাছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube